জাতীয়

পানি খাত দুর্নীতিমুক্ত করতে চাই: এনামুল হক

এনামুল হক
এনামুল হক

নতুন যে দায়িত্ব দেয়া হয়েছে তা যথাযথ পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম- বিএসআরএস আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।

এরইমধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নদী ভাঙন রোধ করে জলাবদ্ধতা দুর করাকে টার্গেট হিসেবে নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।

১৩টি পাম্প হাউজের কাজ এপ্রিলেই শুরু করা হবে—এ কথা জানিয়ে সারাদেশের নদ- নদী, বাঁধগুলো পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, পানি খাত দুর্নীতিমুক্ত করতে চাই— এখাতে কোনো দুর্নীতি থাকবে না ভবিষ্যতে, টেন্ডারবাজি বন্ধ করা হবে।

কাজের গতি তরিৎ করতে হবে –বড় পরিকল্পনা নিয়ে নামা হচ্ছে বলে জানান নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী।

এ মাসের শেষে দিল্লিতে অনুষ্ঠিত হবে যৌথ নদী কমিশনের বৈঠক—তিস্তা চুক্তি নিয়ে এগোবে এ টিম বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ