বিরোধ-বিবাদ মিটিয়ে আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।
টঙ্গীর তুরাগ নদের তীরে তিন দিনের এ ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে যে বিরোধের সৃষ্টি হয়েছিল তা মিটে গেছে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এখন আর কোনো বিরোধ নেই দুগ্রুপ একসঙ্গেই ইজতেমা করবে।
তুরাগ তীরে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব মেটাতে কয়েক দফা বৈঠকে বসে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
তারই ধারাবাহিকতায় ইজতেমার প্রস্তুতিমূলক বৈঠক করতে রোববার আবারো স্বরাষ্ট্রমন্ত্রলয়ে বৈঠকে বসেন তারা।
তিন ঘণ্টার এ বৈঠক শেষে বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, যে বিরোধ ছিল তা মিটে গেছে, আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
আর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, তাবলিগ জামাতের দু গ্রুপের মধ্যে আর বিরোধ নেই, দুপক্ষ একই সঙ্গে ইজতেমা আয়োজন করবে।
তবে যাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দু গ্রুপে বিবাদ ও সংঘর্ষের সৃষ্টি হয়েছিল সেই ভারতীয় ইমাম ইজতেমায় অংশ নেবে কিনা সে প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে।