জাতীয়

পুলিশ সপ্তাহ শুরু: পদক পেলেন ৩৪৯ কর্মকর্তা

পুলিশ সপ্তাহ
পুলিশ সপ্তাহ

‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০১৯ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন রাজারবাগে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সহস্রাধিক সদস্যদের সমন্বয়ে গঠিত ১০টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেডের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

প্যারেড শেষে ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম-পিপিএম প্রদান করেন শেখ হাসিনা।

স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে ৪০ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), ১০৪ জন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জন রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পাবেন।

জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের নিহত ইন্সপেক্টর মো. জালাল উদ্দিনকে পিপিএম ও ডিএমপির কনস্টেবল মরহুম মো. শামীম মিয়াকে বিপিএম দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের হাতে মরণোত্তর পদক তুলে দেন।

প্যারেড শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে স্থাপিত পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কল্যাণ সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ