আগামী বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে আবাসন মেলা 'রিহ্যাব ফেয়ার-২০১৯'। এ মেলা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আগ্রহীরা এ মেলায় সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট ও প্লট খুঁজে নিতে পারবেন বলে আশা করছেন আয়োজকরা।
এবারের মেলায় প্রবেশের জন্য ৫০ টাকা ও ১০০ টাকার ২ ধরনের টিকেটের ব্যবস্থা করা হয়েছে। ৫০ টাকার টিকেটে ১ বার ও ১০০ টাকার টিকেটে ৫ বার মেলায় প্রবেশের সুযোগ পাবেন দর্শণার্থীরা।
মেলার শেষ দিন র্যাশফল ড্র অনুষ্ঠিত হবে। র্যা ফল ড্রয়ের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি প্রাইভেট কার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: