জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা
রাজধানীতে সড়ক দুর্ঘটনা

রাজধানীর মালিবাগ-মৌচাক সড়কে ও প্রগতি সরণিতে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন মারা গেছেন।

তারা হলেন : নৈশপ্রহরী কবির হোসেন (৪৫), চা দোকানদার শাহীন (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী (৪০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারী আহত হয়ে মালিবাগ-মৌচাক সড়কে পড়েছিলেন। পরে পথচারীরা গুরুতর অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসেন। সকাল ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন বলেন, ভোরে বাড্ডাগামী দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাতে উঠে গিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে চায়ের দোকানদার শাহীন ও নৈশপ্রহরী কবির নামে দুজন ঘটনাস্থলেই মারা যান।

ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গিয়েছে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এছাড়া, সকালে রাজধানীর উত্তরায় মাইক্রোবাসের ধাক্কায় দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাইজা তাহসিনা শুচি (১০) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুচির বাবা দৈনিক ইত্তেফাক পত্রিকার সাব-এডিটর ফাইজুল ইসলাম।

দুর্ঘটনার পর শুচিকে উদ্ধার করে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎক শুচিকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ