নারীর প্রতি সহিংসতা রোধে সরকারকে বিশেষ নজর দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত 'যৌন হয়রানি প্রতিরোধ ও করণীয় শীর্ষক' এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন- নারী নির্যাতনসহ যৌন হয়রানি রোধে মানবাধিকার কমিশন ও সরকারের বলিষ্ঠ ভূমিকা পালন করা উচিত।
সভায় উপস্থিত মানবাধিকার কর্মী ও ভুক্তভোগীদের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয়সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসার তাগিদ দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষাবিদসহ ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: