সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যম বান্ধব সরকার— নবম ওয়েজ বোর্ডের জন্য কাজ শুরু হয়ে গেছে।
দেশের সংবাদ মাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম আইন তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
নবম ওয়েজ বোর্ড নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে যেসব দাবি-দাওয়া এবং এই ওয়েজবার্ডে ইলেক্ট্রনিক মিডিয়া অন্তর্ভুক্তের বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষে তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক দেন সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: