আগামী শুক্রবার দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রচার সম্মেলেন—আর এরমধ্য দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বাংলাদেশ-বিজেসি।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুক্রবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনীতে থাকার সম্মতি প্রদান করেছেন।
প্রসঙ্গত: এরইমধ্য এ সংগঠনে ১১০০ সংবাদকর্মী সদস্য হয়েছেন। সম্প্রচার মাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের আকাঙ্কা ও স্বপ্ন পূরণের প্রতিষ্ঠান সম্প্রচার সাংবাদিক কেন্দ্র। প্রথাগত পেশাজীবী সংগঠনের ধারনার বাইরে প্রথমবারের মতো এমন একটি সংস্থা কাজ শুরু করতে যাচ্ছে। যা একই সঙ্গে সদস্যদের কল্যাণের পাশাপাশি তাদের দক্ষতা বাড়বে। আর্থিক সক্ষমতা বাড়িয়ে করবে ঝুঁকি মোকাবেলা। নিরাপদ ভবিষৎ, কাজের ক্ষেত্রে নিরাপত্তা, অর্থনৈতিক প্রকল্প পরিচালনা, গবেষণা ও নীতি সহায়তাসহ সার্বিক কল্যাণে কাজ করবে সম্প্রচার সংবাদকর্মীদের সবচেয়ে বড় এ প্লাটফর্ম।
বিজেসির সাংগঠনিক কাঠামোতে রয়েছে ন্যায়পাল: শাহ আলমগীর (মহাপরিচালক -পিআইবি)।
সংস্থার চেয়ারম্যান: রেজোয়ানুল হক ও বিজেসির সদস্য সচিব: শাকিল আহমেদ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন: মোজাম্মেল হক বাবু, খায়রুল আনোয়ার, জোবায়ের আহমেদ, নঈম নিজাম, মনজুরুল ইসলাম, শামসুর রহমান মোমেন ও সুকান্ত গুপ্ত অলক।
এছাড়াও রয়েছে ট্রাস্টি বোর্ড, নির্বাহী কমিটির সদস্য সংখ্যা।