জাতীয়

কারাগারে অচলদের মুক্তি নিয়ে চিন্তা করা হচ্ছে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

সারাদেশের কারাগারে থেকে থেকে যারা অচল হয়ে যাচ্ছে তাদের মুক্তির বিষয়ে চিন্তা করা হচ্ছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সভা শেষে এ কথা বলেন তিনি।

জাহালমের বিষয় খতিয়ে দেখা হচ্ছে দায়ীকে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ধর্ষক সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে— এটা সামাজিক অবক্ষয় এটা কোনো সুস্থ মানুষের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় একুশে ফেব্রুয়ারি দিবসটি পালনে উদযাপনে যথাযোগ্যভাবে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারের ব্যবস্থাপনায় নিরাপত্তা দেবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে বিজিবি, আনসার থাকবে।

কোনো দোকানপাট খোলা থাকবে না—সিসিটিভির আওতায় থাকবে পুরো এলাকা শুধু পানি ও স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসক অ্যাম্বুলেন্স থাকবে বলে জানান তিনি।

ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে একটা রোডম্যাপ করা হবে যেহেতু বইমেলা ও মেট্রোরেলের কাজ চলছে জানান মন্ত্রী।

সারাদেশের নিরাপত্তা বেষ্টিত রাখা হবে ওদিন—যাতে ভালভাবে ভয়ভীতি ছাড়া সকলে দিবসটি উদযাপন করতে পারেন বলেন মন্ত্রী।

তিনি বলেন, সীমান্তে কেন হত্যা হচ্ছে বিএসএফের সঙ্গে কথা বলছে বিজিবি প্রয়োজনে আরো উচ্চ পর্যায়ে বৈঠক হবে,

হঠাৎ করে কেন হত্যাকাণ্ড শুরু হলো- সে বিষয়ে জানতে চাওয়া হবে—বিএসএফ বিজিবি ডিজি পর্যায় আগে হবে

সেখানে সিদ্ধান্ত না এলে আরো উচ্চ পর্যায়ে বৈঠক হবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, যেসব হত্যাকাণ্ড ঘটছে তার কারণ খুঁজে দেখা হবে।

রোহিঙ্গারা আসছে নতুন করে, ওখানকার সীমান্তে কড়া নিরাপত্তা প্রহরা থাকা সত্ত্বেও—সাংবাদিদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে যা শোনা যাচ্ছে সে পরিমাণে আসছে না।

তিনি আরো জানান, যাতে আর না আসতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ