জাতীয়

জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

 জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি
জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

বিনা দোষে তিন বছর কারাভোগকারী পাটকল শ্রমিক জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।

সংগঠনটির নেতারা বলেন, দ্রুত জাহালমকে এ ক্ষতিপূরণ দিতে হবে আর এটা না দেয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন করা হবে।

শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতারা জাহালমের জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করে।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর যেন জাহালমের মতো নির্দোষ কাউকে গ্রেপ্তার করে হয়রানি না করা হয়।

নিরীহ পাটকল শ্রমিক জাহালম চরম অন্যায়ের শিকার হয়েছেন এ মন্তব্য করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, ‘জাহালম দুদকে হাজিরা দিয়েছেন, আদালতে হাজিরা দিয়েছেন , অনেকগুলি পর্যায়ের পর জাহালমকে জেলে যেতে হয়েছে। তাকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

গত ২৮ জানুয়ারি দৈনিক প্রথম আলোয় ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সেদিন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত। ৩ ফেব্রুয়ারি শুনানি নিয়ে আদালত সেদিন জাহালমকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। আদালতের আদেশের পর জাহালম কাশিমপুর কারগার থেকে মুক্তি পান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ