জাতীয়

ক্ষমতা বিকেন্দ্রীকরণে শক্তিশালী হবে স্থানীয় সরকার: প্রধানমন্ত্রী

সুপেয় পানি-স্যানিটেশনসহ জনস্বাস্থ্য নিশ্চিতের নির্দেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সুপেয় পানির নিশ্চয়তা,স্যানিটেশন, রাস্তার উন্নয়ন ও জনস্বাস্থ্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

এর আগে সকাল সোয় ১০টার দিকে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে এলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এ মন্ত্রণালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করার নিদেশনা দেন প্রধানমন্ত্রী।

উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির নিদেশনা দিয়ে তা দ্রুত বাস্তবায়ন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে— জেলা ভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট করা হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, অতীতে সংবিধান লঙ্ঘনকারীদের কারণে দেশ বারবার পিছিয়ে গেছে এজন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে।

দেশের উন্নয়নে মন্ত্রণালয়ের কর্তাদের আরো বেশি শ্রম দিতে হবে এবং মন্ত্রণালয়ের সব কাজ পরিকল্পিতভাবে করার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকায় বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরো বেশি শ্রম দেয়ারও তাগিদ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ