রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য একটি ‘সেফ জোন’ তৈরির প্রস্তাব নিয়ে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
রোববার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে স্থানীয় এক হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
একে আব্দুল মোমেন বলেন, রাখাইনে একটি সেফ জোন হবে, যেখানে ভারত, চীন এবং আশিয়ানের দেশগুলো রোহিঙ্গাদের দেখাশোনা করবে। কারণ এসব দেশের প্রতি মিয়ানমারের আস্থা আছে। রোহিঙ্গারা ফেরত গেলে এই দেশগুলো তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।
মানবাধিকার রক্ষায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ—এ কথা উল্লেখ করে বলেন, দেশের যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তার বড় কারণ হচ্ছে সুশাসনের প্রতিষ্ঠা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: