জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৯ এবং হজ প্যাকেজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
চলতি বছরে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যাবেন জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেণ, একেকটি এজেন্সি ১৫০/৩০০ জন যাত্রী নিতে পারবেন।
এবছর সরকারি প্যাকেজে ৩ লাখ ৪৪ হাজার টাকায় হজ করতে পারবেন। যা গতবারের চেয়ে বেড়েছে ১২ টাকা এবং বেসরকারি প্যাকেজে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা যা গতবারের চেয়ে বেড়েছে ২০ হাজার টাকা।
বাড়ি ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বলে জানান তিনি।
এছাড়াও মানুষ ব্যতিত প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করলে ৬ মাসের জেল ১০ হাজার টাকার জরিমানার বিধান রেখে প্রাণী কল্যাণ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।