জাতীয়

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। ২০১৪ সালে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস দমনে- বিশেষ করে রেলের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন তিনি।

আনসার ও ভিডিপি বাহিনীর যে কোনও সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও সহানুভুতিশীল বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। সেইসঙ্গে এ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে বলেও জানান তিনি।

এ সময় দেশের নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগীতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন।

কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গাজীপু‌রের আনসার ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে‌ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ