এবার হজযাত্রীদের জন্য বিমান ভাড়া দশ হাজার ১৯১ টাকা কমানো হয়েছে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
আজ যে খরচ সৌদি কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে তার থেকে কমানোর সাধ্য কারো নেই শুধু বাংলাদেশেরই না হজে যোগ দেয় এমন সকল দেশের জন্য একই নিয়ম।
সরকার শুধু বিমান ভাড়া কমিয়েছে ঠিক কিন্তু সৌদি সরকার ২৫ হাজার টাকা বাড়িয়েছে—
সরকার না কমালে হাজীদের আরো বেশি টাকা দিতে হতো বলে জানান তিনি।
প্রথম প্যাকেজে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং দ্বিতীয়তে ৩ লাখ ৪৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, এবার বেড়েছে প্যাকেজে ১২ হাজার টাকা
২৬ হাজার টাকা ব্যয় কমেছে—এ দাবি করেছেন মন্ত্রী।
হজ পূণ্যের কাজ এখানে কারো কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই বলেও জানান তিনি।
জাতীয় হজ ও ওমরাহ নীতি ২০১৯ এবং হজ প্যাকেজের অনুমোদন দেয় মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেয়া হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
চলতি বছরে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যাবেন জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, একএকটি এজেন্সি ১৫০/৩০০ জন যাত্রী নিতে পারবেন।
এবছর সরকারি প্যাকেজে ৩ লাখ ৪৪ হাজার টাকায় হজ করতে পারবেন- যা গতবারের চেয়ে বেড়েছে ১২ হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা যা গতবারের চেয়ে বেড়েছে ২০ হাজার টাকা।
বাড়ি ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা বলে জানান তিনি।