জাতীয়

প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর: শ্রমবাজারে সুবিধা বাড়বে আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

প্রধানমন্ত্রীর আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্য দিয়ে সেদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণসহ শ্রমবাজারে আরো সুবিধা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দেশটির সঙ্গে সরকার এলএনজি গ্যাস টার্মিনাল ও বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বিষয়ে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করার কথা রয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া জার্মানের মিউনিখ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের আহ্বান জানাবেন।

বুধবার রাজধানীতে প্রধানমন্ত্রীর জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরাষ্টমন্ত্রী।

আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ৫৫তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্স যোগ দিতে বৃহস্পতিবার রাতে জার্মান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদ সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পরাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এই সম্মেলনে বিশ্ব নিরাপত্তার পাশাপাশি খাদ্য, পানি, স্বাস্থ্য, পরিবেশ, উদ্বাস্তু ও অভিভাসন, বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদসহ নানা বিষয় গুরুত্ব পাবে। প্রধামন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুটি আবারো বিশ্ব দরবারে তুলে ধরবেন এ সম্মেলনে।

সফরে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

জার্মান সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সে দেশে বাংলাদেশের শ্রমবাজার খুলে দেয়া, শ্রমিক বৈধকরণ বিষয়টি গুরুত্ব দেয়া হবে।

প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস প্লান্ট নির্মাণে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ