বিশ্ব ইজতেমা নিয়ে কোন উস্কানিমূলক বক্তব্য না দিতে বিবাদমান দু'গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার টঙ্গীর তুরাগ নদীর তীরে আসন্ন ৫৪তম বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে প্রস্তুতি ও পর্যালোচনামূলক সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইজতেমায় সাদা পোশাকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
কেউ উস্কানিমূলক কথা বললে আইনশৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: