সৌদি আরবের বাসাবাড়িতে প্রায় একলাখ দক্ষ গাড়ি চালকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে— সে লক্ষে দেশের ৬১ জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে চালক তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।
প্রশিক্ষণপ্রাপ্তদের ড্রাইভিং লাইসেন্স নিতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। প্রশিক্ষণ নিতেও কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি। উল্টো প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ টাকা করে দেয়া হবে।
দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রকল্পের আওতায় চলতি বছরের জুলাই থেকে ৬১টি জেলায় এ প্রশিক্ষণ দেয়া হবে।
শুধু ড্রাইভিং নয়, ছোটখাটো মেরামত কাজও শেখানো হবে— এছাড়া ইংরেজি ও আরবী ভাষাও শেখানো হবে বিনামূল্যে।
৬১টি জেলা থেকে পর্যায়ক্রমে দক্ষ চালক সৌদি আরবে পাঠাবে সরকার।
এ কর্মসংস্থানের জন্য কোনো দালাল ধরার দরকার নেই। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচিত করা হবে। লাইসেন্স পাওয়া থেকে শুরু করে সৌদি আরব যাওয়া পর্যন্ত সব ব্যবস্থা করবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
লাইসেন্সের জন্য বিআরটিতে কোনো পরীক্ষা দিতে হবে না।
প্রশিক্ষণের পর বাংলাদেশি চালকদের পরীক্ষা নেবে ও লাইসেন্স দেবে ওই দেশের এ লাইসেন্স দেয়ার ক্ষমতাপ্রাপ্ত সৌদি সরকারের নিয়োগ করা সৌদি প্রতিষ্ঠান।
এই লাইসেন্স প্রাপ্ত চালকরা উপসাগরের তীরবর্তী কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ওমান ও কুয়েতে গাড়ি চালাতে পারবেন।