জাতীয়

নদীর তীর উদ্ধারে ফিরবে নাব্যতা: এলজিআরডি মন্ত্রী

তাজুল ইসলাম
তাজুল ইসলাম

দীর্ঘ দিন ধরে দেশের নদী সংরক্ষণ করা হয়নি তাই দূষণ হয়েছে— এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে, এ কমিটি নদী দূষণ রোধে কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এছাড়া আরবান এরিয়াতে যত ময়লা আবর্জনা আছে তা সঠিকভাবে ব্যবস্থাপনা করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, একটি মাস্টারপ্লান করা হয়েছে— এতে বর্জ্য ব্যবস্থাপনা, নদী দুষণ রোধ, এবং দূষণের উৎস বন্ধ করা, নদ- নদীর তীরভূমি উদ্ধার। শুধু বুড়িগঙ্গা নদীই নয় মেঘনা নদীর পারেও অবৈধ স্থাপনা গড়ার খবর পাওয়া গেছে তা উচ্ছেদ করা হবে।

এছাড়া শিল্প কারখানায় ইটিপি বাস্তবায়নও কার্যকর করা হবে—কর্ণফুলি, তুরাগ, বুড়িগঙ্গা দশ বছরের প্লান নিয়ে কাজ করা হচ্ছে।

পরিকল্পিতভাবে নদ-নদীর দূষণ রোধ এবং তীরভূমি উদ্ধার করে নাব্যতা ফিরিয়ে আনা হবে আগামী দশ বছরে। স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে জানান মন্ত্রী।

তিনি বলেন, আসছে বর্ষাকে কেন্দ্র করে ঢাকা ও চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা কমাতে সংশ্লিষ্ট খাল ড্রেন পরিস্কার করা হবে তবে সেসব রাতারাতি সম্ভব নয়, স্বস্তিদায়ক পর্যায়ে করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ