জাতীয়

প্রধানমন্ত্রী আর হতে চাই না: শেখ হাসিনা

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা
ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা

তরুণদের সুযোগ করে দেয়ার কথা জানিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে তিনি আর সরকার প্রধান হতে চান না। জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

শেখ হাসিনা তার রাজনৈতিক জীবন ছাড়াও গত এক দশকে সরকারের উন্নয়নচিত্র, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলের প্রধান সম্পাদক ইনেস পোল ও এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন। বৃহস্পতিবার রাতে এ সাক্ষাৎকার প্রচরিত হয়।

এতে শেখ হাসিনার রাজনৈতিক জীবন ছাড়াও গত এক দশকে সরকারের উন্নয়নচিত্র, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সরকারের অগ্রাধিকারের বিষয়গুলো জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা তার প্রথম অগ্রাধিকার। এর পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, আবাসন, কর্মসংস্থান সৃষ্টিসহ মৌলিক চাহিদা পূরণে সবচেয়ে বেশি নজর দিচ্ছে তার সরকার।

সাক্ষাৎকারে আগামীতে আর সরকার প্রধান না হওয়ার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। জানান, ভবিষ্যতে তরুণদের সুযোগ করে দিতে চান।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে প্রশ্ন করলে তাদের বাসস্থানের জন্য ভাসানচরের দ্বীপের কথা জানান প্রধানমন্ত্রী। তবে নিজ দেশে ফেরত যাওয়াকে দীর্ঘস্থায়ী সমাধান বলে মনে করেন তিনি।

তবে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ সমাধানে যেতে চায় বলে জানান শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ