জাতীয়

সোহরাওয়ার্দীতে স্বাভাবিক কার্যক্রম শুরু, ফিরছেন রোগীরা

সোহরাওয়ার্দীতে স্বাভাবিক কার্যক্রম শুরু, ফিরছেন রোগীরা
সোহরাওয়ার্দীতে স্বাভাবিক কার্যক্রম শুরু, ফিরছেন রোগীরা

অগ্নিকাণ্ডের পর রাজধানীর আগারগাঁয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম ধীরে ধীরে শুরু হচ্ছে। চিকিৎসাসেবা পুরোপুরি চালুর সর্বাত্মক চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিভিন্ন হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হচ্ছে রোগিদের। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭১৮ জন রোগী ফিরে এসেছেন। তবে শিশু গাইনি ও মহিলা সার্জারি ওয়ার্ড সংস্কারের আগে চালু করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

এ বিষয়ে শুক্রবার সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিভিন্ন হাসপাতালে থাকা রোগীদের সবাইকে দ্রুত ফিরিয়ে আনা হবে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ভবিষ্যতে কোন হাসপাতালে এমন দুর্ঘটনা এড়াতে ফায়ার ফাইটিং সিস্টেম আরো আধুনিক করার কথাও জানান তিনি।

এদিকে, হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা যায় কিছু ওয়ার্ড চালু করা হয়েছে। শুরু হয়েছে সেবা কার্যক্রম। চরম দুর্ভোগ থেকে ভালোয় ভালোয় হাসপাতালে ফিরেছেন বলে স্বস্তি প্রকাশ করেছেন রোগীরা।

এর আড়ে গতকাল সন্ধায় রাজধানীর আগারগাঁওয়ে শহীদ সোহরাওয়ারর্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর থেকে হাসপাতালটিতে থাকা এক হাজার ৭৭৮ জন রোগীকে আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে সরিয়ে নেয়া হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার সকাল থেকে হাসপাতালের কার্যক্রম সীমিত আকারে চালু করে কর্তৃপক্ষ। তাই সকাল গড়াতেই রোগীদের ফিরতে দেখা যায় হাসপাতালটিতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ