জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে শাজাহানকে প্রধান করে কমিটি

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সড়ক ও পরিবহনে শৃঙ্খলা এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে ১৪ সদস্যের কমিটি করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এ সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাশাপাশি সড়ক পরিবহন আইন বাস্তবায়নে তিনজন মন্ত্রীর নেতৃত্বে আরো একটি কমিটি করা হয়েছে।

সভাশেষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সড়কে শৃঙ্খলা ফেরাই এখন চ্যালেঞ্জ।

বিআরটিএ কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভা অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টার সভায় থেকে সড়ক-পরিবহনে শৃঙ্খলা ফেরাতে ১৫ সদস্যের একটি কমিটি করা হয়। যার প্রধান সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহন খান। এছাড়া সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সুপারিশমালা প্রণয়নে আইন, রেল ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ে আরেকটি কমিটি করা হয়। উভয় কমিটি ১৪ কার্যদিবসে তাদের প্রতিবেদন দেবে।

সভা শেষে ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নতুন নতুন সড়ক হচ্ছে— এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, এমআরটি লাইনের মতো মেগা প্রজেক্টগুলোর কাজও এগিয়ে চলছে দ্রুতগতিতে— এখন চ্যালেঞ্জ সড়কে শৃঙ্খলা ফেরানো।

মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতা শাজাহান খানের নেতত্বে কমিটি কতটুকু শৃঙ্খলা ফেরাতে পারবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আগে কাজ শুরু করুক পরে দেখা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ