জাতীয়

গণমাধ্যমকে ব্যক্তি-প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার না হয়: রাষ্ট্রপতি

আব্দুল হামিদ
আব্দুল হামিদ

গণমাধ্যমকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার না করতে সতর্ক করে দিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর হলুদ সাংবাদিকতা প্রতিরোধে প্রেস কাউন্সিলকে ওয়াচডগের ভুমিকা পালনের তাগিদ দেন তিনি।

সোমবার বিকেলে রাজধানীতে প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি তার ভাষণে, গণমাধ্যমে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন। তবে গণমাধ্যম যাতে কারো স্বার্থে ব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক করে দেন।

রাষ্ট্রপতি বলেন, মিথ্যা, বানোয়াট ও হলুদ সাংবাদিকতা পরিহারে প্রেস কাউন্সিলের নীতিমালা সহায়ক ভূমিকা পালন করবে।

অন্যান্য সংবাদ মাধ্যমের ব্যাপারেও নীতিমালার বিষয়টি বিবেচনা করার তাগিদ দেন তিনি।

মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বর্তমান সরকারের নেওয়া উদারনীতির কারণে দেশে গণমাধ্যমের বিকাশ ঘটছে বলেও রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণে উল্লেখ করেন।

এর আগে প্রয়াত সাংবাদিক গোলাম সারওয়ার , জাতীয় দৈনিক ইত্তেফাক ও চট্টগ্রাম ভিত্তিক দৈনিক আজাদীকে এ বছর প্রেস কাউন্সিল পদকে ভুষিত করা হয়। এর পাশাপাশি ফিনান্সিয়াল এক্সপেসের জসীম উদ্দীন, বগুড়া ভিত্তিক দৈনিক মুক্তবার্তার মো. মুরশিদ আলম, দৈনিক নিউএজের ফটো সাংবাদিক সনি রামানী ও কালের কণ্ঠের আয়েশা সিদ্দীকার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ