জাতীয়

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটিডি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কারণে রাজধানীতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পাইপলাইন স্থানান্তরের সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর মিরপুর, শ্যামলী, মনিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগন, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যাল, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরনা ঢাকার সব এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুর ও তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি উল্লেখিত এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার রাত থেকে শনিবার প্রায় সারাদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবার একই সমস্যায় পড়তে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। ওইদিন রাজধানীর উত্তরা, গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ