জাতীয়

শহীদ মিনারে রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শহীদ মিনারে রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রীর  শ্রদ্ধা
শহীদ মিনারে রাষ্ট্রপতি -প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে বায়ান্নর ভাষা শহীদদের— পালন করছে অমর একুশে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শ্রদ্ধা জানান, বিরোধী দলের নেতারা, বিদেশি কূটনীতিকরা।

শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্টজনেরা।

রক্ত দিয়ে মাতৃভাষার দাবি প্রতিষ্ঠা করেছে যে জাতি, তার নাম বাঙালি। কৃতজ্ঞ সে জাতির পক্ষ থেকে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতের আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা।

শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরপর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডাররা।

শ্রদ্ধা জানান, তিন বাহিনীর বাহিনীর প্রধানরা, পুলিশের মহাপরিদর্শক ও র্যা বের মহাপরিচালক।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান বিদেশি কূটনীতিকরা।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী চলে যাবার পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। স্মৃতির মিনারে ঢল নামে জনতার। রাত গভীর হয়, তবু থামে না জনস্রোত। একে একে চলে শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানান বিভিন্ন, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ