জাতীয়

পর্যায়ক্রমে সরানো হবে কেমিক্যাল গোডাউন-কারখানা: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

চকবাজারে যতো কেমিক্যাল গোডাউন ও কারখানা রয়েছে সবগুলোকেই পর্যায়ক্রমে অন্যত্র সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একাধিকবার পুরান ঢাকার রাসায়নিক পদার্থের গোডাউন সরানোর কথা হয়েছিলো। তবে সম্বনয়হীনতার কারণে সম্ভব হয়নি। এবার সংশ্লিষ্ট সংস্থার সহায়তা এখানকার সব অবৈধ ঝুঁকিপূর্ণ রাসায়নিক গোডাউন নিরাপদ স্থানে সরানো হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, ওয়াহেদ ম্যানশনে মজুদকৃত কেমিক্যাল সরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তবে প্রথম কাজ স্বজনদের কাছে মরদেহ পৌঁছে দেয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা। সরকার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে আছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ