জাতীয়

এদিনেই পেয়েছিলেন ‘বঙ্গবন্ধু’ উপাধি

এদিনেই পেয়েছিলেন ‘বঙ্গবন্ধু’ উপাধি
এদিনেই পেয়েছিলেন ‘বঙ্গবন্ধু’ উপাধি

জাতির জনককে বঙ্গবন্ধু উপাধির পঞ্চাশ বছর পূর্তি হলো আজ-শনিবার— ১৯৬৯ এ দিনে তৎকালীন রোসকোর্স ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের গণসংবর্ধনায় বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়।

দিনটি বাঙালির জাতির ইতিহাসে একটি ঐতিহাসিক দিন।

বাঙালির মুক্তির সনদ ছয় দফা দেয়ার পর ষড়যন্ত্রমূলকভাবে বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা মামলা দেয় আইয়ুব খান। ফুঁসে ওঠে পুরো জাতি। গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। চলতে থাকে লাগাতার আন্দোলন।

আসাদের মৃত্যু, মিছিলে গুলি করে কিশোরছাত্র মতিউরকে হত্যা, রাজবন্দী সার্জেন্ট জহুরুল হককে হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার পর এ আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার।

২৩ ফেব্রুয়ারি, আজকের সোহরাওয়ার্দী উদ্যান, সেদিনের রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে গণসংবর্ধনা দেয় ছাত্র সংগ্রাম পরিষদ। সে সভা থেকেই তাকে দেয়া হয় বঙ্গবন্ধু উপাধি।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পথ বেয়েই চূড়ান্ত পরিণতি পায় মুক্তিযুদ্ধ— এ অভ্যুত্থানকে টার্নিং পয়েন্ট বলে মনে করেন তোফায়েল আহমেদ।

সে দিনটির কথা ভেবে আজও আপ্লুত তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

জাতির জনকের 'বঙ্গবন্ধু' উপাধি পাওয়ার এ দিনটিকে আরো গুরুত্ব দিয়ে পালন করা উচিত বলে মনে করেন বঙ্গবন্ধুর এ সহচর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ