দেশে শান্তি বিরাজ করলে উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
শনিবার বিকালে রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে অতীশ দীপঙ্কর শান্তি পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সাংসদ বলেন, সমাজে শান্তি বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এই পদক প্রবর্তন করা হয়েছে।
এ সময় পদকপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান তিনি।
এলাকার উন্নয়নের জন্য তিনি স্থানীয় সরকারমন্ত্রীকে অনুরোধ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ, নরওয়ে, চীন, ভারত, ইতালিসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় অতীশ দীপঙ্কর শান্তি পদকে ভূষিত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: