জাতীয়

কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যোগাযোগে পাবে নতুন মাত্রা

কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যোগাযোগে পাবে নতুন মাত্রা
কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল-এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যোগাযোগে পাবে নতুন মাত্রা

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে ৩ হাজার মিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেল দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় যোগ করবে নতুন মাত্রা।

এ পরিকল্পনা নেয়া হয়েছে, এই টানেল নির্মাণের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামকে গড়ে তোলা হবে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি, টু টাউন মডেলে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এছাড়া চট্টগ্রামের আরেক মেগা প্রকল্প লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে ওই এলাকার যানজট দূর হবে।

চট্টগ্রামে কর্ণফুলী তীরের এ কর্মযজ্ঞ দেশের প্রথম "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল" নির্মাণের। টানেলটি শহরের বন্দর এলাকার সঙ্গে নদীর অন্য তীরে আনোয়ারা উপজেলার সড়ক পথে যুক্ত হবে। এটি চালু হলে পর্যটন নগরী কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি কর্ণফুলীর দুই সেতুর ওপর যানবাহনের চাপ কমবে।

সংশ্লিষ্টরা বলেন, বন্দরনগরী চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি দুই টাউন মডেলে গড়ে তোলা হবে এ টানেল নির্মাণের মধ্য দিয়েছে। ৩ হাজার মিটার দীর্ঘ এ টানেলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৮০০ কোটি টাকা।

সব কিছু ঠিক থাকলে ২০২২ সালে চালু হবে এ টানেল বলে জানান সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের নেয়া আরেকটি প্রকল্প লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়।

১৬ কিলোমিটারের বেশি দীর্ঘ এ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমাণকাজ শেষ হলে ওই সড়ক যানজট কমে আসবে বলে জানান সিডিএয়ের চেয়ারম্যান আব্দুস ছালাম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ