জাতীয়

চকবাজার ট্র্যাজেডি: পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক

চকবাজার ট্র্যাজেডি: পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক
চকবাজার ট্র্যাজেডি: পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের জন্য আজ-সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এবং মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা শামসুল আরেফিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক দিবস পালন উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবন ও বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, হতাহত লোকজনেদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রোববার বিকেলে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে স্পিকার বলেন, ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ও মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

জাতীয় সংসদ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ