দুর্নীতি দমন কমিশনের-দুদক তৎপরতায় বিগত সময়ে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা ব্যাংকে জমা পরেছে বলে জানিয়েছেন সংস্থারটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুর্নীতি রোধে শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর জোর দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনেরা।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনে-দুদক আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে।
জমির দুর্নীতি সর্বত্র তাই কাজে স্বচ্ছতা দরকার- কমিশনের ভাবমূর্তি উন্নয়নে আরো সচেষ্ট হতে হবে বলে জানান তারা।
বেনামে নালিশ বিবেচনা, মামলার যথাযথ তদন্ত ও দমনমূলক ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানের জোর দিতে হবে বলে জানান বাংলাদেশ ব্যাংককের সাবেক ডেপুটি গভর্নর ফরাসউদ্দীন।
দুদক আইন সংশোধন করা দরকার— শিক্ষা ও স্বাস্থ্য খাতে জোর দিতে হবে বলে জানান তিনি।
প্রতিরোধ ও দমনের ওপর জোর দিতে হবে— কাজের মূল্যায়ন করতে হবে এছাড়াও প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো দরকার বলে জানান আলোচকরা।