পিলখানা হত্যাকাণ্ডের ১০ বছর পূর্ণ উপলক্ষে সোমবার সকালে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রাজধানীর বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মো. সারোয়ার হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের স্বজনরাও। এ সময় এ হত্যাকাণ্ডে জড়িত নেপথ্যের নায়কদের খুঁজে বের করার দাবি জানান তারা।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি। পিলখানায় বিডিআর বিদ্রোহে জাতি হারিয়েছে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা। সেই সেনা কর্মকর্তাদের সমাধীতে সোমবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের নিজ নিজ সচিব।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আত্নীয় স্বজনরাও। একে তো হারানোর বেদনা, তারপর বিচারের দীর্ঘ সুত্রিতা, সব মিলিয়ে আক্ষেপ হতাশা স্বজনদের কণ্ঠে।
২০১৭ সালে ২৭ নভেম্বর হাইকোর্টে এ হত্যাকান্ডের রায় ঘোষনা করা হয়নি। তবে পুর্নাঙ্গ রায় এখনো ঘোষনা করা হয়নি।
তবে স্বজনরা বলছেন, এ হত্যাকাণ্ডের যারা নেপথ্য নায়ক ছিলেন তারা এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছেন। তাদেরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আবেদন শহীদেদের স্বজনদের।
শহীদদের আত্নার শান্তির জন্য প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি স্বজনদের।