জাতীয়

বিমান ছিনতাই: দীর্ঘ সময় পরও আসল ঘটনা জানা যায়নি

বিমান ছিনতাইয়ের চেষ্টা
বিমান ছিনতাইয়ের চেষ্টা

বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার দীর্ঘ সময় পার হলেও অস্ত্র এবং আসল ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরতে পারেনি।

সোমবার রাজধানীতে এ বিষয় নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী মাহবুব আলী জানান

মাগরিবের নামাজের পর পরই খবর পেয়েছি, তারপর নিবিড় পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে জানানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে কাজ করা হয়েছে। যাত্রীদের সুরক্ষিত রেখে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিমান সচিব মহিবুল হক জানান, বিমান ছিনতাইয়ের চেষ্টায় তদন্ত টিম গঠন করা হয়েছে—আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এখনো অস্ত্র সম্পর্কে অকিবহাল নন — খেলনা নাকি আসল পিস্তল বলে জানান তিনি।

সিসিটিভিতে সন্দেহজনক কোনো কিছু দেখা যায়নি— পজেটিভ নিউজ দিতে সংবাদ সম্মেলনে অনুরোধ জানানো হয়।

হামলাকারী আন্তর্জাতিক যাত্রী ছিলো না— সে ঢাকা থেকে চট্টগ্রামের যাত্রী ছিল, কোনো ইমেজ সংকট নেই বলে জানানো হয়।

যখন জানা গেল তথা কথিত হাইজাকার ভেতরে রয়েছে যেসব কথা উঠেছে, তা সবই শোনা কথা। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে। ভেতরের লোক বলেছে গুলির আওয়াজ বের হয়েছে। কিন্তু গুলি হয়েছে তার প্রমাণও মেলেনি বিমানে জানান সচিব।

আজ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তায় কোনো ঘাটতি ছিলো না বা বিমান সংশ্লিষ্টদের মধ্যে কোনো ঘাটতি ছিলো না বলে জানান সচিব।

সন্দেহভাজন ছিনতাইকারী কথিত ছিনতাইকারী মানসিকভাবে বিকারগ্রস্ত বলে ব্রিফিং এ উল্লেখ করা হয়। অভিযানে তার নিহত হবার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বেসামরিক বিমানের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম নাঈম হাসান।

র্যা বের ক্রিমিনাল ডাটাবেজের এক অপরাধীর তথ্যের সঙ্গে চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান ‍"ছিনতাইয়ের চেষ্টাকারী" মাহাদীর মিল রয়েছে। সেই তালিকা অনুযায়ী মাহাদির আরেক নাম পলাশ। তার ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করতে গিয়ে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যা বের পরিচালক লিগাল অ্যান্ড মিডিয়া, মুফতি মাহমুদ খান।

ডাটাবেজের তথ্য অনুযায়ী, তার নাম মোহাম্মদ পলাশ আহমেদ, বাবার নাম পিয়ার জাহান সরদার। ঠিকানা সোনারগাঁওয়ের দুধঘাটা গ্রাম। উক্ত বিমানের যাত্রীর তালিকা অনুযায়ী সে অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিল। এদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিমান ছিনতাই চেষ্টার সময় ওই যুবকের হাতে থাকা অস্ত্রটি খেলনা পিস্তল ছিল। চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের ফ্লাইটটি রোববার বিকালে ঢাকা থেকে রওনা হওয়ার পর মাঝ আকাশে অস্ত্রধারী মাহাদী যাত্রীদের ভয় দেখানোর পাশাপাশি ক্রুদের জিম্মি করেন। এদিকে, ছিনতাইচেষ্টার কবলে পড়া বাংলাদেশ বিমানের "ময়ূরপঙ্খী" উড়োজাহাজের ১৪০ যাত্রী নিয়ে বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ