পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনাসদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুলের বলেন, বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত হয়নি- এ হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করে এর সুষ্ঠু তদন্ত করতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্রের বাধার কারণে ৫৭ সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছিল। সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছিল। দিনটি জাতির ইতিহাসের জন্য একটি কলঙ্কময় দিন।
এ সময় দিনটি স্মরণ করে দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে শপথ নেয়ার আহ্বান জানান বিএনপির এ মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: