জাতীয়

দেশে বিনিয়োগে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী প্রবাসীদেরও স্বাগত জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এনআরবি ইঞ্জিনিয়ার্স কনভেনশনে অনাবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর সুদূর প্রসারী পরিকল্পনা ছিল। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি বঙ্গবন্ধুর অন্যতম বড় লক্ষ্য ছিল। পাকিস্তানের শোষণ-বঞ্চনা ও অর্থনৈতিক শৃঙ্খল মুক্ত করতেই দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন তিনি।

সরকার রপ্তানি বহুমুখীকরণের চিন্তা করছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় দেশের উন্নয়নে অগ্রাধিকার দেয়। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করলেই দেশের উন্নয়ন সম্ভব।

এছাড়া সুদূরপ্রসারী টেকসই অর্থনৈতিক পরিকল্পনায় শোষণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সামাজিক সুরক্ষাই বড় প্রত্যাশা বলে জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ