জাতীয়

বলপ্রয়োগ হলেও কেমিক্যাল সরাতে হবে: নাসিম

মোঃ নাসিম
মোঃ নাসিম

জনস্বার্থে, প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও পুরান ঢাকার রাসায়নিক ব্যবসায়ীদের কেরানীগঞ্জের কেমিক্যাল পল্লীতে স্থানান্তর করার দাবি জানিয়েছে ১৪ দলের মুখপাত্র মোঃ নাসিম।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চক বাজারের অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এসময় জোটের পক্ষ থেকে আহতদের সহায়তার জন্য দুই লাখ টাকা চেক প্রদান করে মোঃ নাসিম বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনার দায় এড়ানো যাবে না। সুষ্ঠুভাবে এর তদন্ত হওয়া উচিত। জরুরি ভিত্তিতে তিন মাসের মধ্যে পুরান ঢাকার সকল রাসায়নিক ব্যবসা কেরানিগঞ্জ স্থানান্তর করতে হবে।

তিনি আরো বলেন, হাজারিবাগ থেকে ট্যানারি সাভারে নেওয়া গেলে কেন পুরান ঢাকা থেকে রাসায়নিক ব্যবসা সরানো যাবে না।

বার্ন ইউনিটে আহত ৯ জনের মধ্যে দুজন গতরাতে মারা গেছেন। বাকি সাতজনের মধ্যে চারজনের অবস্থা অপরিবর্তিত রয়েছে আর তিনজন সুস্থ হওয়ায় আজ ছেড়ে দেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ