বিএনপি ঘন ঘন বিদেশিদের কাছে ধর্না দিয়ে নিজেদের এবং দলকে অপমাণিত করছে এবং দেশকেও অপমাণ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, তাদের যদি ধর্না দিতে হয় তবে তা দেশবাসীর কাছে দেয়া উচিত।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে করা জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে নেতারা ঘুমিয়ে ছিলেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
গণশুনানির আগে নেতাদের ভূমিকার শুনানি করা উচিত বলে মনে করেন তিনি।
গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: