জাতীয়

নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সম্ভব নয়: পররাষ্ট্র সচিব

শহিদুল হক
শহিদুল হক

দেড় বছরেরও বেশি সময় ধরে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার পর নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একথা জানান তিনি।

মিয়ানমার শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে—উল্লেখ করে শহিদুল হক বলেন, অনেক প্রতিবন্ধকতা সামনে হাজির করে প্রত্যাবাসন প্রক্রিয়া পিছিয়ে দিচ্ছে দেশটি। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়ায় এখনো একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি।

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন স্ক্রানার বার্জনার নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, মিয়ানমারে জাতিসংঘের প্রবেশাধিকার সীমিত। রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনা এ পর্যন্ত এই শতাব্দীর অন্যতম ভয়াবহ ঘটনা।

এদিকে, রোহিঙ্গা সংকট সমাধানের প্রশ্নে নিরাপত্তা পরিষদের সদস্যরা বিভক্ত। পশ্চিমা দেশগুলো ও মিয়ানমারের মিত্র রাশিয়া ও চীন রোহিঙ্গা ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।

জাতিসংঘ চীনের উপদূত উ হাইতাও বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। তাই তাদেরই এটা সমাধান করতে দেওয়া উচিত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ