জাতীয়

সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে পুলিশ বাহিনী— বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে।

তিনি আরো বলেন, জনগণের জান-মালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের রেশনসহ অন্যান্য সহযোগিতা বাড়ানো হবে।

এর মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্বপালন করে জনগণের নিরাপত্তায় কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, দেশের পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় বিভিন্ন সময়ে নিহত পুলিশ সদস্যদের স্মরণে সারাদেশে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

এ উপলক্ষ্যে সকালে নারায়ণগঞ্জে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত পুলিশ সদস্যদের স্মরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও শোভাযাত্রার। শোভাযাত্রাটি চাষারা শহীদ মিনারে এসে শেষ হয়।

নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পরে জেলা পুলিশ লাইনস মাঠে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নিহত পুলিশ সদস্যদের স্মরণ করা হয়।

এছাড়াও ভোলা, কুষ্টিয়া ও কুমিল্লা জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ