দেশের দুর্গম হাওর- চর ও পাহাড়ি অঞ্চলের নাগরিকদের ভোটার করার জন্য বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবুদুল হামিদ।
শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রবাসীরা যাতে জাতীয় পরিচয় পত্রসহ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়- সে বিষয়েও দৃষ্টি দেয়ার নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ভোটাররা যতো বেশি সচেতন হবে- নির্বাচনও সুষ্ঠু হবে।
দেশের নাগরিকদের মধ্যে এ দিবসটি উদযাপন ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রাপ্ত বয়স্ক সবাইকে ভোটার তালিকাভুক্ত করতে সারাবছর ধরে কার্যক্রম পরিচালনায় ইসিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। সেইসঙ্গে দুর্গম এলাকার নারিরকদের ভোটার করতে বিশেষ কার্যক্রম পরিচালনারও নির্দেশ দেন তিনি।
প্রবাসে বসবাসকারী যেসব বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জাতীয় পরিচয় পত্র দিয়ে, ভোটাধিকার প্রয়োগের যথাযথ ব্যবস্থা নিতে কমিশনের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।