জাতীয়

গণতন্ত্র হাইজ্যাককারীদের নিয়ে গণতন্ত্র উদ্ধারে ড.কামাল: হাছান

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বিএনপি-জামাত জোট বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাড়াতে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের প্রচার প্রচারণা সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে সর্ব ইউরোপ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, বিদেশি রাষ্ট্রের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

তিনি আরো জানান, উপ নির্বাচন হিসেবে উত্তর সিটিতে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিলো।

হাছান বলেন, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে— বিএনপি জামাত ঐক্যফ্রন্ট জনবিচ্ছিন্ন।

যারা গণতন্ত্র হাইজ্যাক করেছিলো তাদের নিয়ে ড. কামাল হোসেন এখন গণতন্ত্র উদ্ধারে নেমেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দেশের মানুষ তাদেরকে চিনে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ