কৃষিজমি ও জলাধার সংরক্ষণ করে করে প্রকল্প তৈরি করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৫৯তম কনভেনশন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, উন্নয়ন বাজেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রকৌশলীদের।
দেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেই আমরা সাফল্য অর্জন করতে পারছি। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য ইঞ্জিনিয়ারিংয়েও গবেষণা বাড়ানো দরকার। উৎপাদনের কৌশল উদ্ভাবন করা দরকার। স্বল্পখরচে দেশের উন্নয়নের কৌশল নির্ধারণে এ কনভেনশন ভূমিকা রাখবে বলে আশা করি।
মিত্যব্যয়ী হয়ে স্বল্পখরচে দেশের উন্নয়নে কৌশল নির্ধারণ করতে তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়ন বিশ্বে দৃশ্যমান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই দেশে উন্নত হতো।
দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে ও দেশের প্রতিটি বিভাগকে উন্নত করার লক্ষেই কাজ করে সরকার।
বিএনপির সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দূর করে সুষ্ঠুভাবে দেশের উন্নয়ন করতে কাজ করা হচ্ছে।
উন্নয়ন কৌশল নির্ধারণে স্বল্প খরচের বিষয়টি বিবেচনায় রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, মাটি, পানি জলবায়ুর হিসেবে কী ধরনের কাজ হওয়া উচিত ।
বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন এখন সারাদেশে দৃশ্যমান। অনেকে বিস্মিত হয়ে বলেন, এতো অল্প সময়ে কিভাবে দেশকে এতো উন্নত করতে পারলাম।
জনগণ ও দেশের প্রতি আমাদের একটা রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে— দেশের মানুষের প্রতি আস্থা, ভালোবাসা, তাদের জীবনমান উন্নত করার যে ওয়াদা করেছি আমরা, সেটা রক্ষা করার চিন্তা থাকতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি। প্রতিটি সেক্টরকে উন্নত করতে কাজ করে যাচ্ছি আমরা বলেন প্রধানমন্ত্রী।