জাতীয়

২৫ মার্চ রাত: ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে

২৫ মার্চ রাত: ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে
২৫ মার্চ রাত: ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট পালন করা হবে

গতবছরের মতো এবারো গণহত্যা দিবস পালনে ২৫ মার্চ রাত ৯ থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট রাখা হবে।

দিবসটি যথাযথভাবে পালনে দেশবাসীর প্রতি আহবা্ন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল।

রোববার সকালে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ব্লাকআউট কর্মসূচিতে হাসপাতালসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠান পড়বে না।

এই এক মিনিটে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে, সেজন্য ব্যাপক নিরাপত্তাও জোরদার নেয়া হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এছাড়া ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সকল অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্যও কয়েক স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। রাজধানী থেকে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত যানজটমুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ