জাতীয়

বুড়িগঙ্গা রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত

বুড়িগঙ্গা রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত
বুড়িগঙ্গা রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত

নদী রক্ষায় বুড়িগঙ্গার তীরে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার সকালে রাজধানীর বসিলা ব্রিজের নিচে থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

সকাল ১১টা পর্যন্ত পর্যন্ত প্রায় ১০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। যতদিন পর্যন্ত নদীর তীরের সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হবে ততদিন এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএয়ের একটি সূত্র জানায়, সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত বুড়িগঙ্গার দুই তীরে যেসব অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ভাঙা হচ্ছে।

প্রথম দফায় বুড়িগঙ্গা তীরে ২৯ জানুয়ারি থেকে তিন দিন এবং ৫ ফেব্রুয়ারি থেকে তিনদিন- মোট ছয় দিন অভিযান চালানো হয়। এ অভিযানে নদী দখল করে থাকা কয়েকশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

গতকাল উচ্ছেদ অভিযান এলাকা পরিদর্শন করেছেন নৌ সচিব আব্দুস সামাদ।

অবৈধ দখলদারিত্বের সাথে বিআইডব্লিউটিএয়ের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ