মোবাইল অ্যাপেই মিলবে ট্রেনের টিকিট- জানা যাবে সময় সূচিও আর অবসান হবে যাত্রী ভোগান্তি।
মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এমনটাই জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি বলেন, আগামী একমাসের মধ্যেই যাত্রীরা এসব সুফল পাবেন।
কমলাপুরের অবৈধ দখল উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্নতার ওপরেও জোর দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ সময় তিনি টিকিট বিক্রি, ট্রেনের সময়সূচিসহ যাত্রী পরিসেবার নানা বিষয়ে খোঁজ-খবর নেন।
পরে সাংবাদিকদের রেলমন্ত্রী জানান, যাত্রী ভোগান্তির অবসান ও টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
এ কাজে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
কমলাপুর রেল স্টেশনের আশেপাশের দখল উচ্ছেদ, স্টেশনের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি মোবাইল অ্যাপে টিকিট বিক্রি ও রেলের সময়সূচি জানার বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী।