পাট থেকে বহুমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে সোনালী আঁশের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে-বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
মঙ্গলবার সকালে রাজধানীতে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় তিনি এ কথা জানান।
পাটজাত পণ্য বহুমুখীকরণে গবেষণা চলছে— এ খাতের উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরণের সহায়তার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি পাটজাত পণ্য রপ্তানিকারকদের বিশেষ প্রণোদনা দেয়ার কথাও বলেন তিনি।
পরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ফার্মগেট খামারবাড়ি হয়ে আবারও মানিকমিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: