পুরনো ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে নিহত অজ্ঞাতনামাদের ডিএনএ টেস্ট করে ১১ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি।
স্বজনদের দেয়া ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে অগ্নিদগ্ধদের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী।
বাকি ৯ জনের মৃতদেহ শনাক্ত করতে আরো ১০ থেকে ১২দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার।
ডিএনএ রিপোর্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছে সিআইডি।
চকবাজার চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে প্রাণহানী ৬৯ জনের মধ্যে ঘটনার পরপরই অনেকের মৃতদেহই শনাক্ত করে ঢাকা মেডিকেলের মর্গ থেকে নিয়ে যান তাদের নিকটাত্মীয়- স্বজনরা। বাকিদের মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ টেস্ট করে সিআইডির ফরেনসিক বিভাগ।
ডিএনএ রিপোর্টের ভিত্তি করে ফরেনসিক বিভাগ এপর্যন্ত ১১টি মৃতদেহ শনাক্ত করেছে।
বুধবার সংবাদ সম্মেলন করে সিআইডির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার।
বাকি ৮ জনের মৃতদেহ শনাক্ত করতেও ফরেনসিক বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।
শনাক্ত হওয়া ১১ মৃতদেহের ডিএনএ রিপোর্ট সিআইডি চকবাজার থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি চরবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহাণির ঘটনা ঘটে।