শেষ পর্যন্ত শপথ নিচ্ছেন আলোচিত গণফোরামের জয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।
শেষ পর্যন্ত শপথ নিচ্ছেন আলোচিত গণফোরামের জয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।
আগামীকাল- বৃহস্পতিবার৭ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেবেন।
এ ব্যাপারে সকল ব্যবস্থা নিতে স্পিকারের দপ্তর থেকে সংসদের আইন শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে।
গণমাধ্যমে তাদের শপথের এ খবর প্রকাশের পরই এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপিসহ তাদের নিজ দল গণফোরামও। শপথের পরই দল থেকে তাদের বহিঃষ্কার করা হতে পারে-শোনা যাচ্ছে এমন গুঞ্জনও।
নানা নাটকীয়তার পর গত শনিবার সাংসদ হিসেবে শপথ নেয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বরাবর চিঠি দেন জাতীয় নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।
এর আগে একাদশ নির্বাচনে বড় বিপর্যের পর অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি সংসদে না যাওয়ার বিষয়টিও একাধিকবার গণমাধ্যমকে জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রায় মাসখানেক পড়ে এ সদস্যের শপথ নেয়ার কথা গণমাধ্যমে আবারো প্রকাশের পর এ নিয়ে ফ্রন্টের অন্যতম শরিক বিএনপি অসন্তোষ প্রকাশ করে।
চিঠি দেয়ার বিষয়টি গণফোরামও জানে না বলে দাবি করেন দলের শীর্ষ নেতারা।
ওই দুই জন শপথ নিলে দলীয় ও আইনগতভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
শপথ নিতে যাওয়া গণফোরাম নেতা মোকাব্বির খান জানান- তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্তে সংসদে যাচ্ছেন—এ নিয়ে গণফোরামের কোনো আপত্তি নেই বলেও দাবি তার।
শোনা যাচ্ছে গণফোরাম থেকে এই দুই নেতাকে বহিঃস্কার করা হতে পারে।
অন্যদিকে বিজয়ী এই দুই প্রার্থী সংসদে যাওয়ায় এ নিয়ে জোটে টানাপড়েন তৈরি হবে না বলে নেতারা আশ্বাসও দিলেও, কারো কারো আশংকা এঘটনায় ঐক্যফ্রন্টে ভাঙন ডেকে আনতে পারে।