জাতীয়

যত বাধাই আসুক পুরান ঢাকার রাসায়নিকের গুদাম সরানো হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

যত বাধাই আসুক, পুরান ঢাকার আসাবিক এলাকা থেকে দাহ্য রাসায়নিকের গুদাম সরানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার নিজের কার্যালয়ে ঢাকা উত্তর সিটির নতুন মেয়র এবং দুই সিটির নতুন ওয়ার্ডের কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে শোরুম রাখতে পারবে— যে পণ্য তারা উপাদন করবে তারা তা বিক্রি করতে পারবেন। কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন আগে যে আগুনটা লাগল… এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এখানে দাহ্য পদার্থ থাকতে পারবে না।

পুরান ঢাকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না— কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন তারা রাখতে পারবেন না।

প্রধানমন্ত্রী বলেন, যে জিনিসটায় আগুন লাগতে পারে— এতবড় একটা ক্ষতি…. একবার নিমতলী হয়ে গেল। দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা। কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজেই এইখানে যে যত বাধাই দিক- কোনো বাধাই আমরা মানব না। আমরা কিন্তু সেটা নিয়ে যাব।

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ভবন পুড়ে যায় যেগুলোতে প্লাস্টিক দ্রব্য, রাসায়নিক কিংবা প্রসাধন সামগ্রীর গুদাম ছিল।

নয় বছর আগে নিমতলীতে অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহানির পরও পুরান ঢাকার সব রাসায়নিকের গুদাম সরিয়ে ফেলার সুপারিশ করা হয়েছিল। সেই উদ্যোগ নেয়া হলেও ব্যবসায়ীদের অসহযোগিতায় তা সম্ভব হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ