জাতীয়

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকায় থাকা ৪ যাত্রীর মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা
বুড়িগঙ্গা

ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকায় থাকা ৪ যাত্রীর মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।

শনিবার তৃতীয় দিনের মতো নদীতে এখনো চার জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক শনিরার সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল জাদুঘর বরাবর নদী থেকে মাহি (৬) নামে একটি শিশুর মরদেহ পাওয়ার কথা জানান।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ সিকদার বলেন, দুপুরে দেলোয়ার (২৮) ও তার ছেলে জুনায়েদ (৬ মাস) এবং মাহির বোন মিম (৮) নামে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, মিম ও মাহির মা সাহেদা বেগম (৩২) এখনও নিখোঁজ রয়েছে তাকে উদ্ধারে কাজ চলছে।

গত বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে ছয় জন নিখোঁজ হন, গত শুক্রবার এক নারীর মরদহে উদ্ধার করা হয়।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, শনিরার সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল জাদুঘর সামনে নদী থেকে মাহির (৮) নামে শিশুটির মরদেহ যাওয়া যায়।

নৌদুর্ঘটনায় আহত পোশাক শ্রমিক শাহজালালের মেয়ে মাহির।

চাচাত বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নিজের ও বোনের পরিবারকে নিয়ে শরীয়তপুর যেতে বৃহস্পতিবার কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট যান শাহজালাল। পেছন থেকে লঞ্চে ওঠার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে ডুবে।

বিআইডব্লিউটিএর ঢাকা নৌবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই নৌকার যাত্রীরা ঝুঁকি নিয়ে চলন্ত লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু লঞ্চ তখন পেছন দিকে যাওয়ায় ট্রলারের ঢেউয়ের ধাক্কায় ছোট নৌকাটি ডুবে যায়।

নৌকার মাঝি ছাড়া বাকি সবাই ডুবে গেলে সঙ্গে সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় শাহজালালকে।

নৌপুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান, লঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে শাহজালালের বোন জামশেদার (২১) মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ